টাঙ্গাইলে কালিহাতীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাত নারী (২৫) আত্মহত্যা করেছে। রোববার দুপুর ১২টার দিকে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর ট্রেনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই এই নারীকে ঘুরাঘুরি করতে দেখা গেছে। আত্মহত্যার কিছুক্ষণ আগে রেল লাইনের পাশের বাড়িতে গিয়ে ভাত খেতে চেয়েছিলো। বাড়ির লোকজন বসতে বলে তাকে কিন্তু ট্রেনের শব্দ শুনে ঔই বাড়ি থেকে চলে আসেন তিনি। বাড়ির লোকজন খেয়ে যেতে বললে খাবেনা বলে চলে আসে। পরে ট্রেন লাইনে এসে হাত দিয়ে দুই কান চেপে ধরে আত্মহত্যা করেন তিনি। তার পরনে ছিলো খয়ারী রঙ্গের বোরকা ও লাল একটি ওন্যা। তার পায়ে নুপুর পড়া ছিলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই নারীর লাশ ঘটনাস্থলে রয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, রেলওয়ে থানা পুলিশের টাঙ্গাইল ফাঁড়িতে বিষয়টি জানানো হয়েছে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন।
বিবি/ ইএম




















