০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ধানের শীষের প্রার্থীকে সক্রিয় হওয়ার আহ্বান মোশাররফের

সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৩ আসনের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে ভোটের মাঠে নামতে কাউকে বাঁধা দেওয়া হচ্ছে না। তারপরও কেন বিএনপি মাঠে নেই তা জানতে চেয়ে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফকে জনসংযোগ চালানোর আহ্বান জানিয়েছেন নৌকার প্রার্থী, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

রোববার সকালে মন্ত্রী তার বদরপুরের বাড়ি আফসানা মঞ্জিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘বিএনপি প্রার্থীকে কোথাও ভোট চাইতে বাঁধা দেওয়া হয়নি। তারপরও তিনি কেন মাঠে নেই, তা আমাদের বোধগম্য নয়।’

মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলে সরাসরি বলে দেন যে নির্বাচন করতে পারছি না। আমিতো লোক এনে মঞ্চ তৈরি করে দিতে পারি না।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে আজাদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, যুবলীগের আহ্বায়ক এইচ এম ফুয়াদ উপস্থিত ছিলেন।

এদিকে, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা সমন্বয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও দলীয় নেতা-কর্মীরা ভাঙ্গা উপজেরার পৌর এলাকা, আজিমনগর, কালামৃধা ইউনিয়নের বিভিন্ এলাকা জনসংযোগ করেছেন।

এ সময় আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহ বলেন, ‘সর্বত্র নৌকার জোয়ার এসেছে। মানুষ ভোট দেওয়ার জন্যে উন্মুখ হয়ে আছে।’

তিনি দাবি করে বলেন, ‘নৌকার জয় অবশ্যম্ভাবী।’

অপরদিকে, মালিগ্রাম, চান্দরাসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন বিএনপি প্রার্থী খন্দকার মো. ইকবাল হোসেন সেলিম। এ সময় তার সাথে প্রচারে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকের জন্যে ভোট প্রার্থনা করেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শাহরিয়া ইসলাম শায়লা ও দলীয় নেতা-কর্মীরা।

এ সময় সেলিম তার দলীয় নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে অভিযোগ তুলে সিইসির কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

ধানের শীষের প্রার্থীকে সক্রিয় হওয়ার আহ্বান মোশাররফের

প্রকাশিত : ০৮:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮