০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

আমরা জয়ী হলে কোনো মানুষ দরিদ্র থাকবে না: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে আওয়ামী লীগ। জনগণের ভাগ্য গড়াটাই আওয়ামী লীগের লক্ষ্য। আগামী নির্বাচনে আমরা জয়ী হলে কোনো মানুষ দরিদ্র থাকবে না।

সোমবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে লোডশেডিংয়ে সারা দেশে অসহনীয় অবস্থা তৈরি হয়েছিল। বিএনপি-জামায়াতের এমপিরা জনগণের রোষের মুখে পড়েছিল। তাদের এক এমপির নামই হয়ে গেছিল দৌড় সালাহউদ্দিন। এলাকায় পানি না পেয়ে লোকজন তাকে তাড়া করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পানির সমস্যা নেই, বিদ্যুতের সমস্যা নেই। গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা বিদ্যুৎ দিয়ে যাচ্ছি।

শেখ হাসিনা আরও বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত দিনে বিএনপি-জামায়াত জোট জনগণকে কিছু দিতে পারেনি। তারা শুধু নিতে পারে। আর আওয়ামী লীগ শুধু দিতে জানে। যে পরিকল্পনা সামনে নেওয়া হয়েছে সে ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামী লীগের ফের ক্ষমতায় আসা দরকার।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

আমরা জয়ী হলে কোনো মানুষ দরিদ্র থাকবে না: শেখ হাসিনা

প্রকাশিত : ০৩:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮