০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

তিন খানই ব্যর্থ

সময়ের আবর্তে চলে যাচ্ছে ২০১৮ সাল। আর মাত্র ক’দিন পরেই নতুন বছর পড়বে। তবে এ বছরে বলিউড অভিনেতা সালমান খান, শাহরুখ ও আমির খানের ভক্তরা যারপনাই হতাশ! তিন খানের অভিনীত ছবিগুলো সিনেমাপ্রেমীদের মাঝে তেমন একটা আশার আলো দেখাতে পারে নি। যেখানে তিন খানের বিগ -বাজেটের ছবি মানেই চমকে ভরা থাকবে, সবার মাঝে একটা উৎসাহ-উদ্দীপনা কাজ করবে; কিন্তু হলো এর উল্টো। এ বছর খ্যাতির সুবিচার করতে পারেননি তিন খান।

সালমান খান: বলিউডের মহাতারকা সালমান খান। সালমােনর সিনেমা মানেই সুপার ডুপার হিট। লগ্নিকারীদের পকেটে কোটি কোটি রুপি। তার সিনেমায় কাঁড়ি কাঁড়ি অর্থ বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকেন পরিচালক-প্রযোজকেরা।

‘রেস থ্রি’তে সালমানের সঙ্গে অভিনয় করছেন জ্যাকুলিন

এ বছর সালমান খানের একটি ছবিই মুক্তি পেয়েছে। রেস-৩। ১০০ কোটি রুপি বাজেটের ছবিটি পরিচালনা করেন রেমো ডি’সুজা। সালমানের বিপরীতে ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবিটি মুক্তি পায় ১৫ জুন। কিন্তু সালমান খান অভিনীত এ ছবিটি ভক্তদের মাঝে তেমন একটা সাড়া ফেলতে পারেননি। এ ছবি থেকে আয় হয়েছে মাত্র ৩০৩ কোটি রুপি। বলিউড এক সিনেমা রিভিউর লেখক মন্তব্য করেছেন এই ছবির নির্মাতার হাত কেটে ফেলা উচিত। যেন পরবর্তীতে এমন ছবি আর নির্মাণ না করতে পারেন। তাই হাতাশা নিয়েই ২০১৮ সালটি পার করতে হচ্ছে বলিউড ভাইজানের।

আমির খান: বলিউডকে বলা হয় খানদের সাম্রাজ্য। সালমান, আমির ও শাহরুখ বলিউডের তিন খান। তবে এ বছর সালমান খানের মতোই মি. পারফেকশনিস্ট’ ব্যর্থদের তালিকায় নাম লিখিয়েছেন। এ বছর আমির খান অভিনীত ছবি ছিলো ‘থাগস অব হিন্দুস্থান’।

‘থাগস অব হিন্দুস্থান’ ছবিতে আমির খান ও ক্যাটরিনা

ছবিটিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আমির খান। ছবিতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখের মতো অভিনয়শিল্পীরা। অথচ এখনো পর্যন্ত ছবি থেকে আয় হয়েছে মাত্র দেড় শ কোটি রুপি। মুক্তির আগে আলোচিত হলেও মুক্তির পর পুরাই ব্যর্থ ছবিটি। এর দায়ও নিজের কাধে নিয়েছেন মি. পারফেকশনিস্ট’।

শাহরুখ খান : বলিউড অভিনেতা শাহরুখ খান। এ বছরটা মোটেও সুখকর হয়নি শাহরুখ খানের। ২০১৫ সালে দুর্দান্ত এক সময় কাটিয়েছিলেন বলিউড ‘বাদশা’। ওই সময় তার আয় ছিল ১৭০ দশমিক ৫ কোটি রুপি। কিন্তু এ বছর কী হলো, শাহরুখ খানের আয় হয়েছে মাত্র ৫৬ কোটি রুপি! ‘ফোর্বস’ ইন্ডিয়া সেলিব্রিটি ১০০ জনের তালিকায় এ বছর তার অবস্থান ১৩তম। এতো গেল আয়ের তালিকা, কিন্তু তার অভিনীত বছরের শেষে মুক্তি পাওয়া ‘জিরো’ ছবিটি দর্শকদের মাঝে তেমন একটা আলোড়ন সৃষ্টি করতে পারছেনা। মুক্তির প্রথম দিন থেকেই কচ্চপ গতিতে চলছে ‘জিরো’।

‘জিরো’তে বামন শাহরুখ

আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির বাজেট ২০০ কোটি রুপি। কিন্তু মুক্তি পাওয়ার পর দুই দিনে ছবিটি আয় করেছে মাত্র ২০ দশমিক ১৪ কোটি রুপি। সমালোচকদের মতে, নামের প্রভাব পড়েছে ছবির ব্যবসায়। ছবির কাজ শেষ হওয়া পর শোনা গেছে, ‘জিরো’ শাহরুখ খানের অভিনয়জীবনের অন্যতম সেরা ছবি। কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে হতাশ হয়েছেন দর্শক।

সব মিলিয়ে ২০১৮ সালটি তিন খানের জন্যই হতাশার বছর। আলোচনায় থাকলেও ছবি দিয়ে প্রশংসিত হতে পারেননি তারা। এখন অপেক্ষা নতুন বছরের। দেখা যাক নতুন বছরটায় ব্যর্থতার এই গুহা থেকে কতটা উপরে উঠতে পারেন তিন খান

বিবি/রেআ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

তিন খানই ব্যর্থ

প্রকাশিত : ০৩:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮