১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বোধিপুর বনবিহারে জিনবোধি মহাথের’র অভিষেক অনুষ্ঠিত

রাঙামাটি জেলার সাপছড়ি ইউনিয়নের বোধিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ জিনবোধি মহাথের’র ৩০ বছর পূর্তিতে প্রবজ্যা জীবনের অভিষেক, মাসব্যাপী আকাশ পদীপ প্রজ্জলন সমাপনী, চুরাশি হাজার প্রদীপ প্রজ্জলন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ও ধর্মীয় ভাব গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মহাধর্মানুষ্ঠান। সোমবার সকালে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সন্ধ্যায় শুরু হয় সকালের পর্ব। শেষ হয়েছে বিকালে আকাশ প্রদীপ প্রজ্জলন, চুরাশি হাজার প্রদীপ প্রজ্জলন ও সন্ধ্যায় ফানুস উত্তোলণ মধ্যে দিয়ে। অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারেও হাজারো পূণ্যার্থীর সমাগম ঘটে ।

সকালে কেক কাটার পরে ভিক্ষু সংঘকে ফুলের তোরা দিয়ে বরণ করা হয়। বিহার অধ্যক্ষ শ্রীমৎ জিনবোধি মহাথের’র ৩০বছরপূর্তি প্রব্রজ্যা জীবন পদার্পন করায় রাঙামাটি বৌদ্ধ সাংস্কৃতিক একাডেমী, বিহার পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করে। পরে পুণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে শুরু হওয়া দানোৎসব। এছাড়াও ধর্মীয় উৎসবে আটাশ বুদ্ধ পূজা,বুদ্ধমূর্তি দান,সংঘ দান, অষ্টপরিস্কার দান বোধবৃক্ষ পূজা,মহালাভী সীবলী পূজা, ৮৪ হাজার বাতি ও আকাশ প্রদীপ উৎসর্গ, মঙ্গলসূত্র পাঠ, ধর্মীয় দেশনাসহ আয়োজন করা হয় নানান কর্মসূচী।

দানোৎসবের মূল অনুষ্ঠানটি বোধিপুর বনবিহার প্রাঙ্গণে শুরু হয় সোমবার বেলা ২টায়। অনুষ্ঠানের আগে গোটা বিহার এলাকাজুড়ে বিহার অধ্যক্ষ জিনবোধি মহাথেরকে প্রথম বারের মত পালকিতে তুলে শোভাযাত্রা সহকারে সাধু সাধু সাধু ধ্বনিতে স্বাগত জানানো হয়।

সোনালী চাকমার অনুষ্ঠান উপস্থপনার মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কণ্ঠশিল্পী রনজিৎ দেওয়ান,চ্দ্রলাল চাকমা,যতিন্দ্র চাকমা। উদ্বোধনী ধর্মীয় সংগীত পরিবেশন করেন লক্ষীদেবী চাকমা। এছাড়া জিনবোধি মহাথের’র ৩০ বছর প্রবজ্যা জীবনের জীবনী পাঠ করেন রাঙামটির সাংস্কৃতিক সংগঠন হিলর প্রোডাকশন এর পক্ষে অনিলা চাকমা। জিনবোধি মহাথেরকে সম্মাননা স্বারক প্রদান করেন রাঙামাটি বৌদ্ধ সাংস্কৃতিক একাডেমীর সাধারণ সম্পাদক রুপান্তর চাকমা (সাধন) বিহার পরিচালনা কমিটির আজীবন সভাপতি বিজয় কুমার কার্বারী।

দায়ক-দায়িকার উদ্দেশ্য রাঙামাটি রাজবন বিহারের অন্যতম জ্ঞানলোক স্থবির, রাষ্ট্রপাল স্থবির ও বোধিপুর বনবিহারের বিহার অধ্যক্ষ্য শ্রীমৎ জিনবোধি মহাথের ধর্মদেশনা প্রদান করেন ।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

বোধিপুর বনবিহারে জিনবোধি মহাথের’র অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:১৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮