০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বড়দিনে রঙিন শিল্পা

উৎসবমুখর পরিবেশে গোটা বিশ্বে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় আচার বড়দিন। সর্বস্তরের মানুষ তাতে শামিল হচ্ছেন। ব্যতিক্রম নন, সিনে তারকারাও। জাঁকজমকপূর্ণভাবে যিশু খ্রিস্টের জন্মতিথি উদযাপন করেছেন বলিউড ললনা শিল্পা শেঠি।

এবার সুদূর লন্ডনে বড়দিন উদযাপন করেছেন তিনি। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম পেজে এর একটি ছবি পোস্ট করেছেন। হ্যাশট্যাগ দিয়েছেন, লন্ডন ডায়েরিজ, খ্রিস্টমাস রেডি।

ছবিতে দেখা গেছে, গোছালো, পরিপাটি, সাজানো খ্রিস্টমাস ট্রির সামনে পোজ দিয়েছেন শিল্পা। পরনে ছিল লাল-নীল স্ট্রাইপ সোয়েটার, সঙ্গে নীল ডেনিম ও হাঁটু পর্যন্ত খয়েরি বুটজুতো।

শিল্পা অবশ্য কয়েকদিন ধরেই খ্রিস্টমাস উদযাপন করছেন। এর আগে রোববার ভক্তদের উদ্দেশে মজার ভিডিও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, সান্তা ও বাসন্তী..রাইডিং এ ওয়ান হর্স স্লে.. জিঙ্গল বেল জিঙ্গল বেলস। চল ধন্নো।

পোস্টের সঙ্গে হ্যাশট্যাগ দেন, লন্ডন ডায়েরিজ, খ্রিস্টমাস স্পিরিট, ফ্যামিলি টাইম।

বিবি/রেআ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

বড়দিনে রঙিন শিল্পা

প্রকাশিত : ০২:৫৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮