১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডে আ.লীগ প্রার্থীর প্রচারে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচার লক্ষ্য করে ছোড়া পেট্রোল বোমায় তিনজন দগ্ধ হয়েছে। উপজেলার মাদাম বিরিহাটে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থীর প্রচারের মধ্যে হামলার এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম-৪ আসনের বর্তমান এমপি দিদার বলেছেন, দুপুরে তিনি যখন সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছিলেন, তখনই তার কর্মীদের ওপর হামলা করে পেট্রোল বোমা ছোড়া হয়। আমার বিপক্ষের প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে। আমার কর্মীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়েছে।

চমেক পুলিশ ফঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, পেট্রলবোমা হামলায় তিনজন দগ্ধ হয়েছে। এ সময় লাঠির আঘাতে আরো একজন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে আ.লীগ প্রার্থীর প্রচারে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ৩

প্রকাশিত : ০৩:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮