০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

এবার ওয়েব সিরিজে মীম

বড়পর্দায় এখন পুরোদমে ব্যস্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। দেশের ছবির পাশাপাশি কলকাতার একক প্রযোজনার ছবিতেও এখন কাজ করছেন তিনি। ক্যারিয়ারের এক শীর্ষ সময় পার করছেন এই তারকা।

এই চলতি ব্যস্ততার পাশাপাশি এবার ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে। সম্প্রতি অনলাইন প্লাটফর্মে ওয়েব সিরিজের জনপ্রিয়তা বেড়েছে। অনেক ব্যস্ত তারকারাও এখন ওয়েব সিরিজ করছেন।

‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ শিরোনামে একটি সাত পর্বের ওয়েব ধারাবাহিক নির্মাণ করছেন অনিমেষ আইচ। পুরোপুরি থ্রিলার ও অপরাধজগতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিটের। শিগগিরই একটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই ওয়েব সিরিজটি।!

এখানে মীম ছাড়াও রয়েছেন জাকিয়া বারি মম ও মীম মানতাসা। তিনজনই লাক্স চ্যানেল সুপার স্টার প্রতিযোগিতার সাবে বিজয়ী।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

এবার ওয়েব সিরিজে মীম

প্রকাশিত : ০৩:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮