০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চাই’

আইনের লোকদের আমি বলেছি, নীতি নির্ধারকদের বলেছি, ফেয়ার ইলেকশন যেন হয়। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চাই। মঙ্গলবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা নড়াইলের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

মাশরাফি বলেন, যে মানুষটা ভোট কেন্দ্রে আসবে সে যে চিন্তা করে আসবে তার সিদ্ধান্তকে যেন মূল্যায়ন করা হয়। জনগণ যে সিদ্ধান্ত নেবে আমি সে সিদ্ধান্ত মাথা পেতে নেব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না।

অতি উৎসাহী কোনও নেতাকর্মী যেন বিরোধী প্রার্থীর প্রতি কোনও প্রকার অসদাচরণ না করে, সে দিকে আপনারা খেয়াল রাখবেন। এমপি নির্বাচিত হলে নড়াইলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকব। আপনারা আমার পাশে থাকলে জেলার বিভিন্ন সমস্যা সমাধান করতে পারব।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, এনামুল কবির টুকু, কার্তিক দাস, শামীমুল ইসলাম, সাইফুল ইসলাম, মলয় নন্দী, হাফিজুল করিম নিলু, মুনীর চৌধুরী, মুন্সি আসাদুর রহমান প্রমুখ।

বিবি/জেজে

ট্যাগ :

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বিনা প্রতিদ্বন্দিতায় বেনজীর আহমেদ টিটো সভাপতি নির্বাচিত

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চাই’

প্রকাশিত : ০৯:১৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮