০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে নসিমনচাপায় ওষুধ ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে নসিমনচাপায় কামাল মিয়া (৫০) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাতে কাশিয়ানী উপজেলার চাপতা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, উপজেলার বোয়ালিয়া বাজারে কামাল মিয়ার ওষুধের দোকান আছে। রাতে দোকান থেকে বাড়ি ফিরছিলেন। তিনি চাপতা মাদ্রাসা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি নসিমন তাকে নিচে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম: বখাটের খোঁজে পুলিশ

গোপালগঞ্জে নসিমনচাপায় ওষুধ ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১০:৫৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮