০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

‘ট্রাম্পের স্বয়ংক্রিয় অর্থ-যন্ত্র সৌদি, টাকাও দেয় অপমানও হয়’

বিখ্যাত আরবি দৈনিক রাই আল ইয়াওমের সম্পাদক আবদুল বারি আতওয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সরকারকে স্বয়ংক্রিয় অর্থযন্ত্র হিসেবে ব্যবহার করছেন এবং তার হাতে যতক্ষণ পাস-ওয়ার্ড রয়েছে ততক্ষণ এই সরকার বিনা প্রতিবাদে ওই যন্ত্রের মতই ট্রাম্পের নির্দেশগুলো মেনে চলতে বাধ্য।

সম্প্রতি সিরিয়ার পুনর্গঠনের অর্থ সৌদি আরব থেকে নেয়া হবে বলে ট্রাম্প এক টুইট-বার্তায় যে মন্তব্য করেন সেদিকে ইঙ্গিত করেই আল-ইয়াওম সম্পাদক এই তুলনা করলেন। সৌদি সরকার কেন মার্কিন সরকারের অনুগত ভৃত্যের মত আচরণ করে তা বিশ্বের সংবাদ মাধ্যমগুলোর নিয়মিত বিশ্লেষণের বিষয়ে পরিণত হলেও সৌদি কর্তৃপক্ষ এতে কখনও লজ্জা বা অপমান অনুভব করছে না।সিরিয়ার পুনর্গঠনের খরচ সংক্রান্ত ওই টুইট-বার্তায় ট্রাম্প লিখেছেন, মার্কিন সরকারের পরিবর্তে সৌদি সরকারই সিরিয়ার পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থ বা ব্যয়ভার বহন করবে। আপনাদের দৃষ্টিতে এটাই কি উত্তম নয় যে ধনী সৌদি সরকার একটি পরাশক্তি তথা মার্কিন সরকারের পরিবর্তে প্রতিবেশী দেশগুলোর পুনর্গঠনে সাহায্য করবে। সিরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরত্ব পাঁচ হাজার মাইল।

মার্কিন প্রেসিডেন্ট গত দুই বছরে অস্ত্র-বিক্রিসহ নানা অজুহাতে সৌদি সরকার থেকে ৫০ হাজার কোটি ডলার আদায় করতে সক্ষম হয়েছেন। ট্রাম্প সৌদি সরকারকে দুধ-দাতা গাভী বলে উল্লেখ করেছিলেন এবং মার্কিন সহায়তা ছাড়া সৌদি সরকার কয়েক দিন বা কয়েক ঘণ্টার বেশি টিকে থাকতে পারবে না বলে একাধিকবার মন্তব্য করেছেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

‘ট্রাম্পের স্বয়ংক্রিয় অর্থ-যন্ত্র সৌদি, টাকাও দেয় অপমানও হয়’

প্রকাশিত : ০৭:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮