১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ইপিজেডে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের বহনকারী দুটি বাসের সংঘর্ষে অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০ জন আহত হন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইকবাল (২৮) নামে একজন হলেন লোহাগাড়া থানার শামসুল ইসলামের ছেলে। অন্য দু’জন হলেন- আনোয়ারা উপজেলার সুলতানা রাজিয়া (৩৫) ও লতিফ (৫০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আনোয়ারা কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানার শ্রমিকরা গাড়ি থেকে নামার সময় অপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর তুলে দিলে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মোহাম্মদ আরেফিন জুয়েল বলেন, এ ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চমেক হাসপাতালে আনা হলে সেখানে দু’জন মারা যান। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা ওই বাসে আগুন ধরিয়ে দেয় বলে জানান সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ইপিজেডে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ১১:২৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮