০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

গোপালগঞ্জে তিনটি আসনেই আ’লীগ প্রার্থী জয়ী

গোপালগঞ্জে তিনটি আসনেই বিশাল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। এরমধ্যে গোপালগঞ্জ-১ (সংসদীয় আসন নং-২১৫) আসনে ৩ লাখ ০৩ হাজার ১শ ৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের লে. কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান।

তিনি কাস্টিং ভোটের ৯৯.৩৬% ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী আন্দোলনের মোঃ মিজানুর রহমান পেয়েছেন ৭শ ২ ভোট। এছাড়া এ আসনে বিএনপি’র প্রার্থী এফ, ই, শরফুজ্জামান পেয়েছেন ৫৭ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো: ইছাহাক মোল্লা পেয়েছেন ২১ ভোট।

গোপালগঞ্জ-২ (সংসদীয় আসন নং-২১৬) আসনে ২ লাখ ৮১ হাজার ৯শ ৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের শেখ ফজলুল করিম সেলিম। তিনি এস আসন থেকে টানা ৮বার সাংসদ নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন। তিনি কাস্টিং ভোটের ৯৯.৩৫% ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী আন্দোলনের তমলিম শিকদার পেয়েছেন ৬’শ ৮ ভোট। এছাড়া এ আসনে বিএনপি’র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন ২৮৬ ভোট।

গোপালগঞ্জ-৩ (সংসদীয় আসন নং-২১৭) আসনে ২ লাখ ২৯ হাজার ৫শ ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কাস্টিং ভোটের ৯৯.৭৪% ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস.এম. জিলানী পেয়েছেন ১শ ২৩ ভোট। এছাড়া এ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মোঃ মারুফ শেখ পেয়েছেন ৭১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ উজির ফকির ৪ ভোট ও মোঃ এনামুল হক ১০ ভোট পেয়েছেন।

গোপালগঞ্জের মোট ৩৮৮টি কেন্দ্রে শান্তিপূর্ভভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বিবি/এসআর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

গোপালগঞ্জে তিনটি আসনেই আ’লীগ প্রার্থী জয়ী

প্রকাশিত : ১০:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮