বগুড়ার শেরপুরে নিজের বুক ব্লেড দিয়ে কেটে সেই রক্ত দিয়ে নৌকা মার্কায় সিল দিয়েছেন ফরহাদ হোসেন মাসুদ নামে এক যুবক।
রবিবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।
ভোট কেন্দ্রে সাংবাদিক ও ওই বুথের ভোট গ্রহণে সব পোলিং ও নির্বাচনী প্রার্থীর এজেন্টদের সামনে একই ইউনিয়নের ভাদড়া গ্রামের দুদু সরকারের ছেলে ফরহাদ হোসেন মাসুদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে ব্লেড দিয়ে নিজের বুক কেটে তাজা রক্ত দিয়ে প্রথমে ব্যালটের নৌকা প্রতীক লাল রঙে রাঙিয়ে ভোট প্রদান করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এরপর মাসুদ ভোট কেন্দ্রের বাইরে রক্তে রঞ্জিত বুকে নৌকার ব্যাচ পরে ঘুরে বেড়ান।
এ ব্যাপারে আওয়ামী লীগ প্রেমী ফরহাদ হোসেন মাসুদ বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। তার বহিঃপ্রকাশ হিসেবে নিজের বুক ব্লেড দিয়ে কেটে রক্ত ঝড়িয়ে সেই রক্ত দিয়ে ভোট দিলাম।
বিবি/জেজে




















