০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ ওআইসির

সদ্য সমাপ্ত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু হিসেবেই দেখছে অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। ভোট পর্যবেক্ষণে আসা সংস্থাটির তিন সদস্যের প্রতিনিধিদলের প্রধান হামিদ এ ওপে লু ইয়ারো এ কথা জানান।

রোববার রজধানীর হোটেল সোনারগাঁয়ে সরকারের স্থাপিত অস্থায়ী মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমরা আজকের নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন হিসেবেই দেখছি। এমন সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমরা আজ তিনটি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছি। সেখানে কোনো অসঙ্গতি পাইনি। যেহেতু এ নির্বাচনে অধিকাংশ দল অংশগ্রহণ করেছে ফলে এটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। বড় দলগুলোর মধ্যে বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াত এই নির্বাচনে অংশ নিয়েছে, এটা ভাল। এ সময় সবদলকে নির্বাচনে অংশ নেওয়ায় জন্য ধন্যবাদ জানান তিনি।

সারা দেশে নির্বাচনী সহিংসতায় ১৪ নাগরিক মারা যাওয়ার ঘটনায় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু বিষয় আছে যা সরকারের একান্ত অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ ওআইসির

প্রকাশিত : ১২:৫১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯