০৯:১১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

পপিকে নিয়ে হাসান জাহাঙ্গীরের ‘ভালোবাসা দুজনায়’

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘ভালোবাসা দুজনায়’। টিআর আরিফের পরিচালনায় এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। এখানে তাকে রোমান্টিক একটি চরিত্রে দেখা যাবে।

টেলিছবিটিতে পপি অভিনয় করেছেন অভিনেতা হাসান জাহাঙ্গীরের বিপরীতে। এখানে আরও দেখা যাবে সুপাহিরো সুপারহিরোইন খ্যাত মিমোকে। এটি আজ রাত ৮টায় বৈশাখী টিভিতে প্রচার হবে বলে নিশ্চিত করেছেন হাসান জাহাঙ্গীর।

তিনি টেলিছবিটি প্রসঙ্গে বলেন, ‘রোমান্টিক গল্পের একটি নির্মাণ। সবাই চেষ্টা করেছি ভালো কাজ উপহার দেয়ার। প্রেম আছে, বিরহ আছে। চিত্রনায়িকা পপি খুব দারুণ অভিনয় করেছেন। তার সঙ্গে মিমোকেও প্রাণবন্ত দেখবেন দর্শক।’

তিনি আরও বলেন, ‘বছরের প্রথম দিন সবার কাছেই বিশেষ। তবে এইদিনটি আমার জন্মদিন হওয়ায় আমার কাছে একটু বেশিই বিশেষ। এমন একটি সুন্দর দিনে টেলিছবিটি প্রচার হচ্ছে জেনে খুব ভালো লাগছে। আশা করছি ‘ভালোবাসা দুজনায়’ উপভোগ করবেন দর্শক।’

এ টেলিফিল্মের গল্প দেখ যাবে- পপি ও মিমো দুই বোন। পপির সঙ্গে হাসান জাহাঙ্গীরের প্রেম থাকলেও ঘটনা চক্রে দুজনের মাঝে দূরত্ব তৈরি হয়। ঠিক সে সময়ই না জেনে বড় বোনের প্রেমিকের প্রতি দুর্বল হতে থাকে মিমো। তার পরই ঘটতে থাকে নানা ঘটনা।

বিবি/রেআ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

পপিকে নিয়ে হাসান জাহাঙ্গীরের ‘ভালোবাসা দুজনায়’

প্রকাশিত : ০২:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯