মতলব উত্তর উপজেলার মধ্য ইসলামাবাদ গ্রামের নিবাসী আব্দুল লতিফ দর্জি (৬০) নিজ বাড়িতে মঙ্গলবার সকাল ৮:৩০ মিনিটে ইন্তেকাল করেন ।
…….(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন মধ্য ইসলামাবাদ গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব হাসান ঈমাম ।
‘লতিফ দর্জি’ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন ১৩ নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান জনাব সাজেদুল ইসলাম (বাবু)বাতেন ।
আব্দুল লতিফ দর্জির মৃত্যুতে আরো শোক বার্তা প্রেরন করেন সাবেক ১৫ নং ইসলামাবাদ ইউনিয়নের সফল চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আল-আমিন সরকার এর পক্ষ থেকে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদ্রেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।
মঙ্গলবার আছরবাদ তারঁ নিজ গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্হানে মরহুমের জানাজা নামায অনুষ্ঠিত হয় । মৃত্যুকালে তিনি ৫ ছেলে এবং ১ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিবি/ ইএম




















