০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

পাকিস্তানকে সাড়ে ৬ বিলিয়ন ডলার দেবে আমিরাত

সৌদি আরবের পর এবার পাকিস্তানকে আর্থিক সহায়তা দিতে যাচ্ছে আমিরাত। বিভিন্ন প্যাকেজের আওতায় প্রায় সাড়ে ছয় বিলিয়ন আর্থিক সহায়তা দেবে আরব আমিরাত।

শনিবার ক্যাবিনেট সদস্যের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানায়, আমিরাতে যুবরাজ শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাইহান রোববার ইসলামাবাদে গিয়ে এসব অর্থ প্রদান করবেন।

এ প্যাকেজের আওতায় রয়েছে ৩.২ বিলিয়ন মূল্যের তেল যা বাকিতে পরিশোধযোগ্য। এ ছাড়া তিন বিলিয়ন নগদ পরিশোধ করবেন।

এতে জানা যায়, সৌদি আরবের মতো বিভিন্ন শর্তসাপেক্ষে এ প্যাকেজ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে সংযুক্ত আরব আমিরাত প্যাকেজটি সম্পূর্ণ করে।

পাকিস্তান দুই বন্ধু দেশ থেকে সব মিলিয়ে তেল ও গ্যাস আমদানিতে প্রায় আট বিলিয়ন ডলার বাঁচাতে পারবে।এটা দেশটির বার্ষিক তেল আমদানির ৬০ শতাংশেরও বেশি।

পাকিস্তান সরকার কম দামে বা বাকিতে এলএনজি কেনার জন্য কাতারের সঙ্গেও আলোচনা শুরু করেছে তবে তা এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে বলে জানায় পত্রিকাটি।

আর এ বিষয়ে সব ধরনের আর্থিক সহযোগিতা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত করবে। এর আগে সৌদি আরব দেশটিকে ৩.১৮ শতাংশ সুদে দুই বিলিয়ন নগদ অর্থ সহায়তা দিয়েছে। ফেব্রুয়ারি মাসে আরও এক বিলিয়ন ডলার দেয়ার কথা রয়েছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

পাকিস্তানকে সাড়ে ৬ বিলিয়ন ডলার দেবে আমিরাত

প্রকাশিত : ০৬:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯