০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত

বরিশালের মেঘনা নদীর মোহনায় দুটি লঞ্চের সংঘর্ষে শাকিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার ভোরে জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ ঘন কুয়াশার কারণে চলতে না পেরে কালীগঞ্জের একটি চরে নোঙর করে রাখে। এ সময় ঢাকা থেকে বরিশালগামী সুন্দরবন-৬ কুয়াশায় দিকভ্রান্ত হয়ে নোঙর করে থাকা অ্যাডভেঞ্চার লঞ্চকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই লঞ্চের যাত্রী শাকিব নিহত এবং আরও তিনজন আহত হন।

অ্যাডভেঞ্চার লঞ্চের কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে নিহত শাকিবের বিস্তারিত পরিচয় জানা যায়নি বলে জানান লঞ্চের ওই কর্মকর্তা।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত : ১১:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯