০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

মন্ত্রিসভায় নেই শরীকরা

নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলের নেতারা।

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন। প্রকাশিত নতুন মন্ত্রিসভার তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ঘোষিত তালিকা পর্যালোচনা করে দেখা যায়, নতুন মন্ত্রিসভার সদস্যরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের। টেকনোক্র্যাট কোটায় যে তিনজন মন্ত্রী হচ্ছেন তারাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বা আওয়ামী ঘরানার বলে পরিচিত।

এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু ও জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেনকে (মঞ্জু) মন্ত্রিসভায় রাখা হয়। তবে নতুন সরকারের মন্ত্রিসভায় তারা কেউই স্থান পাচ্ছেন না।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

মন্ত্রিসভায় নেই শরীকরা

প্রকাশিত : ০৯:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯