০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নতুন শিক্ষামন্ত্রীর প্রশংসা করলেন বিদায়ী মন্ত্রী

নতুন শিক্ষা মন্ত্রী হতে যাওয়া ডা: দিপু মনির প্রশংসা করেছেন বিদায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, তিনি (ডা: দিপু মনি) উচ্চ শিক্ষিত। তার জ্ঞান ও শিক্ষা উচ্চ মানের। তিনি খুবই মার্জিত। তাকে আমি পছন্দ করি, আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আমরা দীর্ঘদিনধরে সংসদে একসাথে কাজ করছি। মন্ত্রিসভায়ও একসাথে ৫ বছর কাজ করেছি। ফলে উনি এখানে দায়িত্ব পেয়ে আসাতে আমি খুবই খুশী। আমি তাকে স্বাগত জানাচ্ছি।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ডা: দিপু মনি খুবই উদ্যোগী মানুষ। তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চমানে নিয়ে যাবেন বলে আমি আশা করছি।

নুরুল ইসলাম নাহিদ বলেন, নির্বাচনের আগে দেশের অগ্রগতি, পরিস্থিতিসহ সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী জনগণের কাছে পরিকল্পনা তুলে ধরেছিলেন। জনগন তাকে রায় দিয়েছে। তাই মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী। নতুন বাংলাদেশ গড়ে তুলবার ক্ষেত্রে নতুনদের যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেটা বিরাট দুরদর্শিতা। সঠিকভাবেই প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই। এছাড়া সকল মন্ত্রীদেরকেও অভিনন্দন জানাচ্ছি।

বিদায়ী মন্ত্রী আরও বলেন, তিনি (প্রধানমন্ত্রী) যে লক্ষ্যে নিয়ে যাবেন, আমরা তার কর্মী হিসেবে কাজ করবো যার যার জায়গা থেকে।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

নতুন শিক্ষামন্ত্রীর প্রশংসা করলেন বিদায়ী মন্ত্রী

প্রকাশিত : ০২:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯