০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানাতে প্রস্তুত টুঙ্গিপাড়া

নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া।

প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলসহ গোটা এলাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।

আশপাশের রাস্তাগুলোতে বসানো হয়েছে তোরণ, পথে পথে শোভা পাচ্ছে ব্যানার-ফেস্টুন।

সোমবার নতুন মন্ত্রিসভার শপথের পর আজ বুধবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারা।

এ উপলক্ষে সমাধি কমপ্লেক্সের মূল ফটক থেকে বিছানো হয়েছে লাল গালিচা। এই গালিচা দিয়ে হেঁটে এসেই প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা সমাধিতে প্রবেশ করবেন।

এর আগে এর আগে বুধবার ভোর পৌনে ৭টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে রওনা হয়েছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করে ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বিক নিরাপত্তার তদারকিতে কাজ করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানাতে প্রস্তুত টুঙ্গিপাড়া

প্রকাশিত : ১২:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯