১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দুই বছর পর আবারও আসিফ-ডলি

আসিফ আকবর-ডলি সায়ন্তনী অনেকগুলো দ্বৈত গান করেছেন। মাঝে দু’বছর এই জুটির কোনো দ্বৈত গান প্রকাশ হয়নি। আবারও এক হচ্ছেন তারা। ‘মন হয়ে যায় ভালো’ শিরোনামের নতুন গান শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন তারা। নতুন এই গানটির কথা লিখেছেন গীতিকার প্রদীপ সাহা। সুর করেছেন অভি আকাশ। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।

আগামী ২৪ জানুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান ‘সাউন্ডেক’ থেকে আসিফ-ডলির এই গানটি প্রকাশ পাবে। এর ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত নাসির। ভিডিওতে আসিফের সঙ্গে আছেন আরশি হোসাইন।

এদিকে আসিফ আকবর নতুন বছরে ১৩০টি গান করার পরিকল্পনা গ্রহণ করেছেন। বছরব্যাপী চলতে থাকবে তার একের পর এক গানের কাজ, বললেন- আসিফ আকবর।

অন্যদিকে ডলি সায়ন্তনী তার কণ্ঠের জনপ্রিয় ১০টি গান নতুন সঙ্গীতায়োজনে ভিডিওতে প্রকাশের উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে গানের কাজ শুরু করেছেন। গানগুলো নতুন আয়োজনে উপভোগ করবেন শ্রোতারা।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

দুই বছর পর আবারও আসিফ-ডলি

প্রকাশিত : ০৩:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯