০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

টেকনাফে ২ রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার হ্নীলা এলাকার মাঈন উদ্দিন কলেজের পাশ থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। নিহত দুজনই রোহিঙ্গা যুবক। তবে তাদের নাম জানা যায়নি।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, সকালে হ্নীলা মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে লাশ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ৫০ হাজার পিস ইয়াবাও পাওয়া গেছে।

নিহত দুজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, নিহতরা মাদক ব্যবসায়ী। অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটে থাকতে পারে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

টেকনাফে ২ রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত : ১০:৫২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯