১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বিটিভির সাপ্তাহিক নাটকে নোভা-সোহান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:০০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯
  • 182

বিটিভির প্রথম মেগা ধারাবাহিক ‘দ্য জেনারেশন’র পরিচালক নূর আনোয়ার রঞ্জু। তারই প্রযোজনা ও নির্দেশনায় বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটক ‘তোমায় গান শোনাবো’তে অভিনয় করেছেন ছোটপর্দার প্রিয় মুখ নোভা ও সোহান খান।

নাটকটি রচনা করেছেন সাধনা আহমেদ। এরইমধ্যে বিটিভিসহ বিটিভির বাইরে বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নোভা বলেন, এর আগেও নূর আনোয়র রঞ্জু ভাইয়ের প্রযোজনা ও পরিচালনায় বিটিভির নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছি। রঞ্জু ভাই খুব গুছিয়ে কাজ করেন। বিটিভিতে কাজের ক্ষেত্রে একজন ভালো প্রযোজকই যখন পরিচালকের ভূমিকায় কাজ করেন তখন কাজটির আউটপুট অনেক ভালো হয়। যে কারণে তোমায় গান শোনাবো নাটকটি সবমিলিয়ে অনেক ভালো হয়েছে। আশা করি ভালো লাগবে দর্শকের।

নাটকটিতে নোভা হৃদিমা চরিত্রে এবং সোহান খান রবি চরিত্রে অভিনয় করেছেন।

বিটিভির অনুষ্ঠান নির্বাহী নূর আনোয়ার রঞ্জু বলেন, তোমায় গান শোনাবো যে ধরনের গল্প, গল্পে চরিত্রানুযায়ীই আমি নোভা ও সোহানকে চূড়ান্ত করেছি নাটকটিতে অভিনয়ের জন্য। দু’জনই খুব ভালো অভিনয় করেছেন নিজ নিজ চরিত্রে। আশা করছি দর্শকের ভালোলাগবে তোমায় গান শোনাবো।

বিটিভির সাপ্তাহিক নাটক হিসেবে ‘তোমায় গান শোনাবো’ শনিবার রাত ৯টায় বিটিভিতেই প্রচার হবে। নাটকে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, ইলোরা গহর।

এদিকে এরইমধ্যে সাবরিনা আইরিনের নির্দেশনায় একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন নোভা। ইংরেজি নতুন বছরে এটিই তার প্রথম বিজ্ঞাপন। ২০১৭ সালের জানুয়ারিতে নোভা সর্বশেষ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন।

নোভা অভিনীত ‘দ্য জেনারেশন’,‘ পাগলা হাওয়া’ ও ‘ভালোবাসা কারে কয়’ ধারাবাহিক তিনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।

সোহান খান অভিনীত এই সময়ের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে ‘মিঃ টেনশন’। এটি নির্মাণ করেছেন আদিবাসী মিজান। প্রচার হচ্ছে নিয়মিতভাবে এনটিভিতে। নারগিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’ সিনেমার কাজ শেষ করেছেন সোহান খান।

বিবি/জেজে

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

বিটিভির সাপ্তাহিক নাটকে নোভা-সোহান

প্রকাশিত : ১১:০০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯