০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইয়াবা ব্যবসায়ীদের ৫ দিনের আল্টিমেটাম দিলেন বদি

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, টেকনাফে যারা ইয়াবা ব্যবসায় জড়িত তাদের পাঁচদিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। কেউ আত্মসমর্পণ না করলে এলাকা ছাড়তে হবে। তাদের কোনো রেহাই নেই। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না।

শুক্রবার বিকেলে টেকনাফ চৌধুরী পাড়ায় নিজ বাস ভবনে তার স্ত্রী নবনির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে আসা এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের তিনি এসব কথা বলেন।

বদি বলেন, এসব অপকর্ম বন্ধে আমি প্রয়োজনীয় সব কিছু করবো। উখিয়া-টেকনাফের মানুষের ভালোর জন্যই মাদকের বিরুদ্ধে লড়াই চালানোর সিদ্ধান্ত নিয়েছি। টেকনাফ হতে ইয়াবার বদনাম ঘোচাতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. রফিক উদ্দিন, জেলা ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইউনুছ বাঙালি, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মো. আজিজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য সোনালী, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম, পৌরসভার প্যানেল মেয়র-৩ কহিনুর আক্তার প্রমুখ।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

ইয়াবা ব্যবসায়ীদের ৫ দিনের আল্টিমেটাম দিলেন বদি

প্রকাশিত : ১১:১৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯