০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১

গোপালগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় নসিমন থেকে পড়ে কামরুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, কামরুল এক ঠিকাদারের কর্মী হিসেবে কাজ করতেন। সকালে তিনি মালপত্র নিয়ে নসিমনে করে কর্মস্থলে (সাইটে) যাচ্ছিলেন। পথে কংশুর নামক স্থানে একটি পিকআপ ভ্যান ওই নসিমনকে ধাক্কা দিলে কামরুল ছিঁটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান কামরুল।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১

প্রকাশিত : ১০:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯