১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

আবার জুটি বাঁধছেন রণবীর-দীপিকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
  • 139

দীর্ঘদিন পর আবারো পর্দায় জুটে বেঁধে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। লাভ রঞ্জন পরিচালিত নতুন সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন তারা। এই সিনেমায় অজয় দেবগনও অভিনয় করবেন।

সূত্র জানায়, লাভ রঞ্জনের সিনেমাটিতে দুটি কেন্দ্রীয় পুরুষ চরিত্রের পাশাপাশি নারী চরিত্রটিরও দুর্দান্ত ভূমিকা রয়েছে। আর এই চরিত্রটি দীপিকার অনেক পছন্দ হয়েছে এবং সিনেমাটি তিনি ছেড়ে দেবেন এমন কোনো সম্ভাবনা নেই।

রণবীর-দীপিকা জুটির ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমাটি ব্যবসা সফল ছিলো। তবে সর্বশেষ এ জুটিকে ২০১৫ সালে ‘তামাশা’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়।

২০১৯ সালের মাঝামাঝি সময়ের নতুন সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এই সিনেমার কাজ শেষ করে দীপিকা মেঘনা গুলজার পরিচালিত ‘ছাপাক’কে অভিনয় করবেন।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবার জুটি বাঁধছেন রণবীর-দীপিকা

প্রকাশিত : ১২:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯