০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

কোচিং বাণিজ্য বন্ধসহ ৫ নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

কোচিং বাণিজ্য বন্ধ, প্রশ্নফাঁসরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ ও শিক্ষা প্রশাসন আরও কার্যকর করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার মান উন্নয়নে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের আট উইং প্রধানদের সঙ্গে সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় কর্মকর্তাদের এ নির্দেশনা দেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি ও সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়াই হবে আমাদের সরকারের অগ্রাধিকার। তাই এসব বেআইনি কাজ বন্ধে পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রেই শুধু নয়, সব ধরনের সমস্যা সমাধানে শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর হতে হবে।
এ সময় মাদরাসা ও কারিগরি বিভাগের উপমন্ত্রী মহিবুর হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

সভাশেষে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বলেন, উন্নয়নের ধারাবাহিকতা আমরা বিশ্বাস করি, তাই বিগত দিনে শিক্ষাখাতে সব উন্নয়নে যে ধারা ছিল তা বজায় রাখা হবে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি আমাদের দায়িত্ববোধ সর্ম্পকে অবগত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

কোচিং বাণিজ্য বন্ধসহ ৫ নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১২:৩৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯