১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শাহনাজের মোটরবাইকটি উদ্ধার, আটক ১

রাইড শেয়ারিং অ্যাপ উবারে মোটরসাইকেল চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া নারী শাহনাজ আক্তারের চুরি যাওয়া মোটরবাইকটি নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আটক করেছে জোবাইদুল (২৬) নামের এক যুবককে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর খামারবাড়ি এলাকায় প্রতারণার মাধ্যমে বাইকটি চুরি করে নিয়ে যান ওই যুবক। এ ঘটনায় শাহনাজ আক্তার শেরেবাংলা নগর থানায় অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই যুবক শাহনাজের অল্প দিনের পরিচিত। শাহনাজকে চাকরি দেওয়ার কথা বলে মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করেন ওই যুবক। দুপুরে খামারবাড়ি এলাকায় শাহনাজ মোটরবাইকের পাশে ছিলেন, আর ওই যুবক শাহনাজের মোটরবাইকের ওঠে কথা বলছিলেন। কথার এক পর্যায়ে প্রতারণা করে শাহনাজকে রেখে আকস্মিকভাবে মোটরবাইকটি নিয়ে সটকে পড়েন ওই যুবক।

পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার আবু তৈয়ব গণমাধ্যমকে বলেন, বাইকটি উদ্ধার করা হয়েছে। আসামিকে আটকের কথাও স্বীকার করেন তিনি।

গণমাধ্যমকে শাহনাজ বলেন, পুলিশ তাঁকে ফোন দিয়ে বাইক পাওয়ার বিষয়টি জানিয়েছে। আনুষ্ঠানিকতা শেষে পুলিশ শাহনাজের হাতে আনুষ্ঠানিকভাবে বাইকটি তুলে দেবে বলে জানা গেছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

শাহনাজের মোটরবাইকটি উদ্ধার, আটক ১

প্রকাশিত : ১০:৪৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯