১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

জয়পুর উৎসবে ১১ নির্মাতার সিনেমা

শুরু হচ্ছে ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ভারতের জয়পুরে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই উৎসব। বুসান, ভারত ও ইন্দোনেশিয়ার একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে আসা বাংলাদেশের প্রথম অমনিবাস সিনেমা ‘ইতি, তোমারই ঢাকা’ এবার প্রদর্শিত হবে এই উৎসবে।

উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে আবু শাহেদ ইমনসহ ১১ নির্মাতার এই ছবিটি। মূলত ১১ নির্মাতার ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সংকলন ‘ইতি, তোমারই ঢাকা’।

যে ১১জন নির্মাতা নির্মাণ করেছেন ছবিটি তারা হলেন- আবু শাহেদ ইমন, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং নুহাশ হুমায়ূন।

ছবিগুলোতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।১১টি সিনেমাতেই মূলত উঠে এসেছে ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবন যাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ। সেই সাথে ঢাকার নিজস্ব এক সংস্কৃতিও ফুটে উঠেছে ছবিগুলোতে।

বাংলাদেশের ছবিগুলোকে আন্তর্জাতিক মহলে পৌঁছে দেয়ার লক্ষ্যে এশিয়ার অন্যতম বড় সিনেমা উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘ইতি, তোমারই ঢাকা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিগুলোর নির্বাহী প্রযোজক ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান।

বিবি/রেআ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

জয়পুর উৎসবে ১১ নির্মাতার সিনেমা

প্রকাশিত : ০১:৪২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯