১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

একসঙ্গে অপূর্ব-সাফা

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতির গল্পে এবারই প্রথম অভিনয় করেছেন অপূর্ব ও সাফা কবির। ভালোবাসা দিবসের ‘তুমি বললে’ নাটকে তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে। রোমান্টিক গল্পের এই নাটকে অপূর্ব অভিনয় করেছেন আয়ান চরিত্রে এবং সাফা অভিনয় করেছেন হৃদিতা চরিত্রে। নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি।

গত ১৩ ও ১৪ জানুয়ারি রাজধানীর উত্তরার একটি নতুন শুটিং হাউসে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। আগামী ভালোবাসা দিবসে সেভেন টিউন এন্টারটেইনমেন্টে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, অভিনয়ে এই সময়ে সাফা নিঃসন্দেহে অনেক ভালো করছে। সাফা কবির বলেন, অপূর্ব ভাইয়া এমনই একজন সহশিল্পী, বড় ভাই যিনি আমাকে অভিনয়ে গাইড করেন, আমাকে আমার ভালোর জন্যই নানা উপদেশ দিয়ে থাকেন। যা আমি আন্তরিকভাবেই গ্রহণ করি। এ ছাড়া অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করে অভিনয়েও আমি নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি।

অন্যদিকে অপূর্ব অভিনীত নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘরে বাইরে’ ধারাবাহিকটি মাছরাঙ্গা টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। তার অভিনীত একমাত্র সিনেমা ‘গ্যাংস্টার রিটার্নস’। এদিকে গত বছরের শেষপ্রান্তে রাসেল শিকদারের নির্দেশনায় ‘ফেয়ার এন্ড লাভলী’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন সাফা কবির।

বিবি/রেআ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

একসঙ্গে অপূর্ব-সাফা

প্রকাশিত : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯