০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

‘কুবি’র নৃবিজ্ঞান বিভাগ হবে সেশনজট মুক্ত’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত নৃবিজ্ঞান বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুর রহমান। দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের সৌজন্যে বুধবার (১৬ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ৪০৯ নম্বর রুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে যেয়ে সহকারী অধ্যাপক মো. আবদুর রহমান বলেন, “বিভাগ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সেশনজট কমানোই হবে আমার প্রথম লক্ষ্য। পাশাপাশি বিভাগকে প্রাণবন্ত রাখতে নৃবিজ্ঞান সোসাইটির যে চারটি উইং রয়েছে সেগুলোকে গতিশীল করা হবে।” পুনশ্চ,গত ০৯ জানুয়ারি তিনি বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব নেন। আগামী তিন বছরের জন্য বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি ।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

‘কুবি’র নৃবিজ্ঞান বিভাগ হবে সেশনজট মুক্ত’

প্রকাশিত : ০৭:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯