ভোলার লালমোহনে সাংবাদিক এম.এ হান্নানের বাবার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় লালমোহননিউজ২৪.কমের অফিসে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদ হাসান লিটন, সম্পাদক মো. জসিম জনি, লালমোহন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নূরুল আমিন, লালমোহন জার্নালিষ্ট ফোরামের সভাপতি জাহিদুল ইসলাম দুলাল, সম্পাদক শংকর মজুমদার. যুগ্ম সাধারণ সম্পাদক হাসান পিন্টু, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আব্দুল মোতালেব, সাংবাদিক শাহিন কুতুব, মিজানুর রহমান, কবি আমজাদ, আদিত্য জাহিদ প্রমুখ।
বিবি/ ইএম





















