০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

রান আউটে জুনায়েদ সিদ্দিকীর দুর্দান্ত ইনিংসটির পরিসমাপ্তি

৩৩, ৩১, ২৩, ২০ ও ১৪ -এবারের বিপিএলে খুলনা টাইটান্সের ওপেনার জুনায়েদ সিদ্দিকীর আগের পাঁচটি ম্যাচের রান। বোঝা যাচ্ছে, শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারছিলেন না। তবে, শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়ে শেষ হয়েছে তার দুর্দান্ত ইনিংসটি। তবে আউট হওয়ার আগে ৪১ বলে চারটি চার ও সমান ছক্কায় ৭০ রান করে রান করেন জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার।

এর আগে, টস হেরে শুক্রবার ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা টাইটান্স। শূন্য রানে সাইফউদ্দিনের বলে ক্যাচ তুলে দেন ওপেনার জহুরুল ইসলাম অমি। এরপর দ্বিতীয় উইকেটে আল-আমিনের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন জুনায়েদ। এরপর মাহমুুদুল্লাহর সঙ্গে ২২ ও ডেভিড মালানের সঙ্গে ৫০ রানের কার্যকরী জুটি গড়েন তিনি।

বিবি/এসআর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রান আউটে জুনায়েদ সিদ্দিকীর দুর্দান্ত ইনিংসটির পরিসমাপ্তি

প্রকাশিত : ০৯:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯