পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়ায় সাহেদা নবাব ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের (অস্থায়ী) কার্যালয়ে শুক্রবার সকালে শতাধিক অসহায় গরীব, দুঃস্থ্য ও বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও ভেজলিন ক্রীম বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সালাম শেখের সভাপতিত্বে ও সুজানগর প্রেসক্লাবের সম্পাদক ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম মনিরুজ্জামানের পরিচালনায় প্রধান ছিলেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রবিউল হক টুটুল।
বিশেষ অতিথি ছিলেন সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী মাষ্টার।
এসময় আরো উপস্থিত ছিলেন সৌর বিদ্যুৎ ব্যাবসায়ী সমজান আলী, জয়যাত্রা টিভির জেলা প্রতিনিধি রাকিবুল হাসান, দেলোয়ার হোসেন, সুলতান মাহমুদ বাবু, হাফিজুর রহমান প্রমুখ।
বিবি/জেজে




















