দিনাজপুর প্রেসক্লাবে ৭ দফা দাবিতে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সংবাদ সম্মেলন ও দিনাজপুর শাখার উদ্বোধন করা হয়। উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রভাত টুডু সাংবাদিক সম্মেলনে প্রতিবেদন পাঠ করেন। তিনি লিখিত প্রতিবেদনে বলেন, আদিবাসীদের ইতিহাস গৌরবের ইতিহাস ও সংগ্রামের ইতিহাস। অথচ স্বাধীন বাংলাদেশে আজ আদিবাসীরা রয়েছে নিজ ভুমে পরবাসীর মতই।
সার ফলে আদিবাসী হিসেবে আমরা আজো স্বীকৃতি পাই নি। আমাদের ৭ দফা দাবী হলো- আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, আমাদের কৃষি- সংস্কৃতি, প্রথা-ঐতিহ্য সংরক্ষন ও বিকাশে উদ্যোগ নেওয়া, আদিবাসী মন্ত্রণালয় গঠন করা, আদিবাসীদের নিজ মাতৃভাষায় শিক্ষার সুযোগ, আদিবাসী নারী-পুরুষ নির্যাতনের উপর শাস্তির বিধান করা, সাধারণ খাস জমিদারী খাস ও দীর্ঘদিন যাবৎ বসবাসরত ভিটা দখলী শর্ত সাপেক্ষে মালিকানা দেওয়া, আদিবাসীদের মুক্তিযুদ্ধা হিসেবে গ্যাজেট ভুক্তি করা। সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম দিনাজপুর শাখার সভাপতি শ্যামল মার্ডি, সাধারণ সম্পাদক ডমিনিক হাঁসদা, মানুয়েল সরেন, গাব্রিয়েল কিস্কু, বিপ্লব হাসদা, আলবিরেকুস, রবিন সরেন, বাদল তিগ্যা, রাজেন, ফিলিপ, সানজিলা, বিমল, এমিল হাসদা, বিপ্লব তপ্ন, কনেলিয়াস উপস্থিত ছিলেন।
বিবি/ ইএম




















