শীতের বিদায় ও বসন্তের আগমনীবার্তা নিয়ে নড়াইলে ফুটেছে অরণ্যের অগ্নিশিখা খ্যাত পলাশ। জেলা প্রশাসকের বাস ভবনের সামনে আদালত সড়কে চিত্রা সেতুর পশ্চিম পার্শ্বে পলাশ ফুলের গাছটিতে ফুটেছে আগুন রঙের পলাশ।
ইতিপূর্বে নড়াইলে প্রচুর পলাশ ফুল গাছ চোখে পড়লেও বর্তমানে নড়াইলে পলাশ ফুল সচরাচর খুব একটা চোখে পড়ে না। বিশেষ করে রুপগঞ্জ মুচিপোল হতে ভিক্টোরিয়া কলেজের পথে নড়াইলের জমিদারদের লাগান জমিদার বাড়ী যাওয়ার পথে প্রচুর পলাশ ফুলের গাছ ছিল। কিন্তু কালের বির্বতনে সে রাস্তায় আর কোন পলাশ ফুল গাছ চোখে পড়েনা। বিলুপ্তের সাক্ষর হিসাবে নড়াইল শহরে এখনও একটি গাছই দাড়িয়ে আছে।
গাছটিতে ফুটেছে আগুন রঙের পলাশ ফুল, জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা।অযত্ন অবহেলা ও কর্তনের ফলে হয়তোবা আগামী প্রজন্মের কাছে পলাশ ফুলের গাছ ইতিহাস হিসাবে থাকবে।
বিবি/রেআ




















