কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার জাদিমোরা এলাকায় কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে অজ্ঞাতানামা এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে ভ্যান চালক চট্রগ্রামের বুসপুর থানার বৈদ্যার হাট ভাঙ্গাদীঘির পাড় গ্রামের মোঃ মাহমুদুল আলমের ছেলে মোঃ ইয়াছিনকে আটক করে ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
উখিয়া থানা পুলিশের এস আই সিদ্ধার্থ জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে ১৪/১৫ বছরের অজ্ঞাতানামা এক কিশোর সাইকেল চালিয়ে জুমার নামাজ আদায় করতে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করা হয়েছে।
বিবি/ ইএম




















