০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে তিন অপহরণকারী গ্রেপ্তার

ময়মনসিংহে অপহরণের অভিযোগে তিন অপহরনকারীকে গ্রেপ্তার হয়েছে র‌্যাব। এ সময় অপহৃতকে উদ্ধার করেছে তারা।

গতকাল বৃহস্পতিবার সকালে শহরের আকুয়ায় র‌্যাব অধিনায়কের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার শিবলী সাদিক জানান, গত ১৫ জানুয়ারী ময়মনসিংহ শহরতলী বাড়েরা দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন ইমনকে অপহরণ করে একলক্ষ টাকা মুক্তিপন দাবী করে একদল দুর্বৃত্ত।

পরে এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের একটি বিশেষ দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে শহরের মোড়লপাড়ায় অভিযান চালিয়ে ৪হাজার ৯শ টাকাসহ ফয়সাল নামে এক অপহরণকারীকে আটক করে।
তিনি আরও জানান, ফয়সালের স্বীকরোক্তি অনুযায়ী একই এলাকা থেকে রাশেদুল ইসলাম রাব্বী ও আকাশকে গ্রেপ্তার করে এবং অপহৃত আব্দুল্লাহ আল মামুন ইমনকে উদ্ধার করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতুয়ালী মডেল থানায় মামলা করেছে র‌্যাব।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে তিন অপহরণকারী গ্রেপ্তার

প্রকাশিত : ০৩:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯