১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

হলি আর্টিসান হামলার আসামি রেজা গ্রেফতার

হলি আর্টিজান জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী এবং ওই হামলা মামলার চার্জশিট ভূক্ত আসামি মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।

শনিবার গভীর রাতে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের একটি সূত্র নিশ্চিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, রবিবার সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। ওই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইন, হত্যাকাণ্ড ও তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা করে পুলিশ।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

হলি আর্টিসান হামলার আসামি রেজা গ্রেফতার

প্রকাশিত : ১০:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯