০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

টাঙ্গাইলে কৃষকদের মধ্যে বীজ সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে বীজ সংরক্ষনের জন্য কৃষকদের মধ্যে বিনামূল্যে ড্রাম বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি অফিসে ১০ জন কৃষকের মাঝে এই ড্রামগুলো বিতরণ করা হয়।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের ফেজ-টু প্রকল্পের আওতায় সরিষা কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীর জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরন হিসেবে বীজ সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ করা হয়। এতে কৃষকরা দীর্ঘ সময় গুনগত মান বজায় রেখে বীজ সংরক্ষন করতে পারবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, কৃষকরা যাতে ড্রামে বীজ সংরক্ষন করে রেখে পরবর্তিতে নিজের চাহিদা পূরণ করে বাকিগুলো বীজগুলো অন্যের কাছে বিক্রি করতে পারে এই লক্ষ্যে তাদের মাঝে সরকারিভাবে ড্রামগুলো বিতরণ করা হয়েছে। এরআগে কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক ও বীজ সংরক্ষনের পাত্র বিতরণ করা হয়।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

টাঙ্গাইলে কৃষকদের মধ্যে বীজ সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ

প্রকাশিত : ০৩:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯