০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে আগুনে ৭২টি বস্তিঘরসহ অর্ধশত জুটের গোডাউন

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় সোমবার ভোরে আগুন লেগে ৭২টি বস্তিঘর ও অর্ধশত জুটের গোডাউন পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের জানান, সোমবার ভোর ৩টার দিকে চাঁদমারী এলাকার একটি গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বস্তিঘর ও গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা কয়েকশত ফুট উপরে উঠে যায়। বস্তিবাসীর চিৎকারে আশপাশের লোক এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পরে দমকল বাহিনীকে খবর দিলে হাজিগঞ্জ, ডেমরা ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের ৮ ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে কয়েক কোটি টাকার জুট সামগ্রী আগুনে পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম: বখাটের খোঁজে পুলিশ

নারায়ণগঞ্জে আগুনে ৭২টি বস্তিঘরসহ অর্ধশত জুটের গোডাউন

প্রকাশিত : ১১:২২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯