রাজধানীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক প্রথম আলোর সহ-সম্পাদক শাকিলা হক। খিলগাঁওয়ের বাসা থেকে অফিসে যাবার পথে সোমবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে মগবাজার রেল ক্রসিং সংলগ্ন হাতিরঝিলের মুখে দুর্বৃত্তদের কবলে পড়েন তিনি। এ সময় দুর্বৃত্তরা রিকশায় থাকা শাকিলার হাতব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। ব্যাগে মোবাইলফোন, নগদ টাকা ও ব্যাংকের এটিএম কার্ডসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।
এ ব্যাপারে সাংবাদিক শাকিলা হক বলেন, অন্যান্ন দিনের মত আজও অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে মগবাজার রেল ক্রসিং পার হতেই পেছন দিক থেকে একটি মোটরসাইকেল আসে। আরোহী ছিল দুইজন। দ্রুত গতিতে আসা মোটরসাইকেলের পেছনে বসা ছিনতাইকারী আমার হাতব্যাগটি নিয়ে সাত রাস্তার দিকে চলে যায়।
তিনি বলেন, ওই ব্যাগে ছিল ১৯ হাজার টাকা দামের এইচটিসি মোবাইলফোন, নগদ ৫ হাজার টাকা, ব্যাংকের এটিএম কার্ড, বাসার ও অফিসের লকারের চাবিসহ প্রয়োজনীয় অনেক কিছুই ছিল। ঘটনার পর মোবাইল না থাকায় কাউকে কিছু জানাতে পারিনি। রিক্সা নিয়েই অফিসে চলে যাই। অফিসে বিষয়টি জানিয়েছি, এখন এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করতে হাতিরঝিল থানায় যাচ্ছি।
বিবি/জেজে

























