০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

নৌবাহিনী প্রধান হলেন ফেনীর সন্তান আওরঙ্গজেব চৌধুরী

  • এ কে আজাদ:
  • প্রকাশিত : ০৩:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
  • 188

বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে বাংলাদেশ নৌবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে রবিবার এ সংক্রান্ত একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

তিনি ১৫ ফেব্রুয়ারী ২০১৬ হতে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।আওরঙ্গজেব চৌধুরী ১৯৫৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পান।

তিনি কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও সহকারী নৌ বাহিনী প্রধান (পার্সোনেল), কমডোর কমান্ডিং চট্টগ্রাম, কমডোর সুপারিনটেডেন্ট ডকইয়ার্ড, নৌ সদরের নৌ সচিব, ফ্রিগেটসহ বিভিন্ন জাহাজের অধিনায়ক, মেরিন একাডেমির কমান্ডেন্টের দায়িত্ব পালন করেন।

আওরঙ্গজেব চৌধুরী দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে অংশ নিয়েছেন। তিনি জার্মান ও ফরাসি ভাষায় পারদর্শী।
আওরঙ্গজেব চৌধুরীর স্ত্রী আফরোজা আওরঙ্গজেব একজন চিকিৎসক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন ।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে উদ্বোধন হল ন্যাচার লাউঞ্জ

নৌবাহিনী প্রধান হলেন ফেনীর সন্তান আওরঙ্গজেব চৌধুরী

প্রকাশিত : ০৩:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯