০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

জেলা হাসপাতালের ৪০ শতাংশ চিকিৎসকই অনুপস্থিত : দুদক

দেশের ১০টি জেলা হাসপাতালে অভিযান চালিয়ে চিকিৎসকদের লক্ষ্যনীয় অনুপস্থিতি রেকর্ড করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দেশের ১০টি জেলার হাসপাতালে আকস্মিক অভিযান চালিয়ে এ তথ্য জানিয়েছে দুদক। এ সময় হাসপাতালগুলোতে ৪০ শতাংশ চিকিৎসককেই অনুপস্থিত পাওয়া যায়।

আজ সোমবার সকালে এ অভিযানের পর দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে ব্রিফিং করে গণমাধ্যমকে এ কথা জানান সংস্থার মহাপরিচালক (ডিজি) মুনীর চৌধুরী।

ডিজি মুনীর চৌধুরী জানান, ১০টি জেলায় হাসপাতালে দুদক অভিযান চালিয়েছে। এসব হাসপাতালের ২৩০ ডাক্তারের মধ্যে মাত্র ৯২ জন উপস্থিত ছিলেন। ৪০ শতাংশই অনুপস্থিত।

এ সময় ভবিষ্যতে এ ধরনের আরো অভিযান চলবে এবং এ সংক্রান্ত যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন দুদক ডিজি।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

জেলা হাসপাতালের ৪০ শতাংশ চিকিৎসকই অনুপস্থিত : দুদক

প্রকাশিত : ০৩:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯