২১ জানুয়ারি সোমবার দিনাজপুর শহরের রাজবাটী সুখসাগর মাঠে সমাজ বন্ধন ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১নং চেহেলগাজী ইউনিয়নের ইউপি সদস্য ক্লাবের উপদেষ্টা মোঃ হবিবর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়। বিশেষ অতিথি হিসেব্ েবক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর মাহমুদা খাতুন জ্যো¯œা, এনজিও ব্যক্তিত্ব মোঃ মমতাজুল ইসলাম, সমাজসেবক মোঃ নাসিম আলী ও আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সমাজবন্ধন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আজিজার রহমান। প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় বলেন, দেশের উন্নয়নে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। পড়াশুনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মেধা বিকাশ ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত, দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিবি/ ইএম




















