০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

চাঁপাইয়ে জঙ্গি আস্তানা সন্দেহে ১৫ বাড়িতে অভিযান, আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ১৫ বাড়িতে র‌্যাবের সাড়ে চার ঘণ্টার অভিযান শেষ হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে এ অভিযান শুরু হয়। সকাল ৮টায় রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম এ অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ২-৩ জন আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব সদস্যরা ওই গ্রামের ১৫টি বাড়ি ঘিরে ফেলেন।

সকাল ৮টা পর্যন্ত সেখানে তল্লাশি চালিয়ে কাউকে পায়নি র‌্যাব।

তবে জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে র‌্যাব।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে উদ্বোধন হল ন্যাচার লাউঞ্জ

চাঁপাইয়ে জঙ্গি আস্তানা সন্দেহে ১৫ বাড়িতে অভিযান, আটক ১

প্রকাশিত : ১০:৫৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯