০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বেসরকারি শিক্ষক নিয়োগের ফল প্রকাশ চলতি সপ্তাহে

সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ হাজার শিক্ষক নিয়োগের ফল চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা ভাবছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এ ব্যাপারে এনটিআরসিএ’র চেয়ারম্যান এস এম আশফাক হুসেন গণমাধ্যমকে বলেন, ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে, বর্তমানে তা যাচাই-বাছাই চলছে। চলতি সপ্তাহে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে।

ফল প্রকাশের পর মোবাইল ফোনের মাধ্যমে মেধা তালিকায় নির্বাচিত প্রার্থীকে এসএমএস পাঠানো হবে। পাশাপাশি নিয়োগপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইলে এসএমএস ও ই-মেইল পাঠিয়ে নির্বাচিত প্রার্থীকে নিয়োগ দিতে বলা হবে।

সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ হাজার শূন্য আসনের বিপরীতে সারাদেশ থেকে আবেদন জমা পড়ে প্রায় ৩০ লাখ। মেধা তালিকায় প্রথম থেকে ১৪তম নিবন্ধনধারীরা প্রায় ৭ লাখ আবেদনকারী গড়ে ৭টি করে আবেদন করেছেন।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ২১২ টাকা

বেসরকারি শিক্ষক নিয়োগের ফল প্রকাশ চলতি সপ্তাহে

প্রকাশিত : ১১:১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯