০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

চট্টগ্রামে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ মো. শাকের নামে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে নগরীর দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শাকের মিয়ানমারের মংডু জেলার আবদুল মালেকের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাস করছেন।

চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, মঙ্গলবার সকালে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকা থেকে শাকেরকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

প্রকাশিত : ০৩:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯